
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের রক্ষার জন্য অনতিবিলম্বে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি জানান বিক্ষোভ ও সমাবেশকারীরা।
কসবা উপজেলা ওলামা পরিষদ ও তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রখেন,মাওলানা মহিব বুল্লাহ হেলালী, মাওলানা ইউনুছ করীম বেলালী, মাওলানা জয়নাল আবদীন জালালী, মাওলানা ওসমান গণি সৈয়দাবাদী প্রমুখ।