
আজ সকালে কসবা পৌর সভার ৮ ও ৯নং ওয়ার্ড মহিলা মাদাসা থেকে কালিকাপুর রেল লাইন পর্যন্ত ৭ দশমিক ৩মিটার লম্বা পুরাতন রাস্তাটির আরসিসি কাজের উদ্বোধন করেন কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল।
এই সময় কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপে জলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয়া রগুু,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম,কসবা ৮নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল সরকার,৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক সর্দার,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার,ঠিকাদার বায়েজ,ঠিকাদার মানিক পাঠান,আলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দীর্ঘ ২০বছর এই রাস্তাটি অবহেলা অযত্নে থাকায় জনসাধারণ চলাচলের অসুবিধার সৃষ্টি হয়েছে। পৌরবাসীর চলাচলের সুবিধার্থে ৯৯ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে আরসিসি রাস্তা নির্মাণে পৌরবাসী যোগাযোগ ক্ষেত্রে সফলতা বয়ে আনবে বলে পৌর সচেতনমহল অভিমত প্রকাশ করেছেন।