
আজ দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিনাউটি ইউপির সৈয়দাবাদে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে উদ্বোধনসহ প্রধান অতিথি ছিলেন;উপজেলা চেয়ারম্যান এড:রাশেদুল কাউছার ভুইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন। বক্তব্য রাখেন; উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.ইকবাল হোসেন, উপসহকারী কৃষি অফিসার আনোয়ার হোসাইন প্রমুখ। ৫০ একর জমিতে বোরো হাইব্রিড ধান সুবর্ণ-৩ চাষের ব্লক প্রদর্শনীর রোপন উদ্বোধন করা হয়।