
প্রকাশ থাকে যে,শ্যামবাড়ি গ্রামের দুই পক্ষের কোন্দল এই ঘটনা নিয়ে শুক্রবার সকাল ১০টায় শওকত খান ,এমান খান,রোবেল খানসহ ১২/১৩জনের সংঘবদ্ধ দল দেশিয় অস্ত্র সস্ত্র ,দা লাঠি নিয়ে হামলা চালিয়ে বীরমুক্তিযোদ্ধা আবু বক্কর ছিদ্দিক (৬৬)এর বাড়ি ঘর,দরজা,আলমারী ভেংগে ক্ষতিসাধনসহ স্বর্ণঅলংকার,নগদ টাকা লুটতরাজ করে নিয়ে যায়। সস্ত্রাসীদের আঘাতে আবু বক্কর ছিদ্দিক, মিনায়ারা বেগম,সাজ্জাদসহ ৫জন আহত হয় বলে জানান যায়।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে কসবা থানা পুলিশ মোতায়নসহ বর্তমানে টহল অব্যাহত রেখেছেন। আহত আবু বক্কও ছিদ্দিক বাদী হয়ে কসবা থানায় মো: শওকত খান(৪২),মো:এমান খান(২৫),মো: রোবেল খান(২৪)সহ ১২জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করে। কসবা থানা ওসি মোহাম্মদ মহিউদ্দিন হামলার ঘটনা স্বীকার করে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আসামীদের গ্রেফতারের তৎপরতা অব্যাহত রেখেছেন বলেও জানান ওসি। মামলার এজাহার সূত্রে প্রকাশ, প্রায় ৩লাথ ২৭হাজার ৫শত টাকার মালামাল চুরিসহ ক্ষতি সাধন হয়েছে।