
গতকাল বৃহম্পতিবার বিকালে কসবা স্বাধীনতা চত্বরে জামাত শিবির মিজান আজহারিরর কুফরি সভা বন্ধ এবং গ্রেফতার সহ শাস্তির দাবীতে এই মানববন্ধন করা হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নিদের্শনায় আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আল্লামা গোলাম সাদেক।
বক্তব্য রাখেন,অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম খান শাহীন, এড: রাফি উদ্দিন রাফি,রওনক রুবেল,মাওলানা আব্দুর রাকিব,ডা:দেলোয়ার খান বেনু, আব্দুল মালেক প্রমুখ।
বক্তারা মানববন্ধনকারীরা প্রাণাধিক রাসুলের শানে কুফরি অবমাননাকারী মিজান আজহারীর গ্রেফতার ও শাস্তির দাবি এবং আগামীকাল শনিবার ৪ জানুয়ারী কসবা উপজেলার কালিয়ারা মসজিদ চত্বরে মিজান আজহারীর কুফরি সভা বন্ধের দাবীতে এক প্রতিবাদ সভার ঘোষণা করেন।