The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় মাদক সম্রাট স্বপন গ্রেফতার

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবার একাধিক মালার আসামি ও মাদক সম্রাট নামে পরিচিত স্বপন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
কসবা থানার অফিসার ইন-চাজ মুহাম্মদ আলমগীর ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিবেশী আখাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট ও মতি মিয়ার ছেলে স্বপন মিয়াকে (৪২) গ্রেফতার করা হয়।স্বপন গ্রেফতারী পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন।
গ্রেফতার হওয়া ম্বপন মিয়ার বিরুদ্ধে কসবা থানাসহ ব্রাহ্মণবাড়িয়া থানা এবং ডিএমপি ঢাকা চকবাজার ও শেরে বাংলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪টি মামলা রয়েছে।তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা কায়েমপুর ইউপির গংগানগর। বুধবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন।

Exit mobile version