The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় মাদক প্রতিরোধে মুসল্লিদের সাথে মতবিনিময়

কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক ইউনিয়নের চাঁন্দখলা জামে মসজিদে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ২৫ মে শুক্রবার জুম্মা নামাজের পূর্বে মসজিদের মুসল্লিদের সাথে মাদক প্রতিরোধ কল্পে এক মতবিনিময় করেন।

খ.ম.হারুনুর রশীদ ঢালী বলেন ,দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান নেমেছে পুলিশ। তাই কসবা উপজেলাকে মাদক মুক্ত করতে হলে আগে নিজেরা সচেতন হয়ে অপরকে সচেতন করে মাদক প্রতিরোধে এগিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মুসল্লিদের প্রতি অনুরোধ করেন।

এই সময় অধ্যক্ষ মো: মাজহারুল ইসলাম,এড.মফিজুল ইসলাম ও চান্দখলা মসজিদের প্রেশ ইমাম আবু জামাল বক্তব্য রাখেন।

Exit mobile version