
বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া জানান, রোববার সকালে একটি ভারতীয় মহিষ বাংলাদেশে প্রবেশ করে উগ্র আচরণ করতে থাকে। সকাল নয়টার দিকে ওই মহিষের আক্রমনে সাফিয়া বেগমসহ ৫/৬ জন আহত হন। আশংকাজনক অবস্থায় সাফিয়া বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। পরে স্থানীয় লোকজন অনেক চেষ্টার পর মহিষটি একটি ‘ঝোপে’ আটকে গেলে ধরে জবাই করে। ঘটনার পর পরই প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিজিবি ও বিএসএফ’র সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জবাই করা মহিষটি ওই নারীর পরিবারকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।