The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় মশক নিধন সপ্তাহব্যাপী অভিযান

কসবা প্রতিনিধি:: এডিস মশা,ডেঙ্গু ও মশক নিধন সপ্তাহ কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ চত্বরে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে কসবা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম উদ্বোধন কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল।
এসময় কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী,পৌর সভার প্যানেল মেয়র আবু জাহের,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার,কসবা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নাজমুল আলম বেদন, উপজেলা ছাত্রলীগৈর সাবেক সাধারণ সম্পাদক এমদুল হক পলাশ, রস্তম খা প্রমুখ উপস্থিত ছিলেন।

কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল বলেন, আমাদের প্রয়োজনেই মশক নিধন অভিযান সফল করতে হবে । আমাদের রক্ষার জন্য সকলকে সচেতন করা অত্যন্ত জরুরী।

Exit mobile version