The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ভূয়ামুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার করার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ২নং মেহারী ইউনিয়নের পুরকুইল গ্রামের ভূয়ামুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চিশতীকে সাচাই বাছাই কমিটি মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়ার প্রতিবাদে (১৭ নভেম্বর) শুক্রবার সকালে উপজেলা সদরে মানববন্ধন ও সমাবেশ করেছে এলাকাবাসী।

বীর মুক্তিযাদ্ধা মো: ফুল মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মো: কবীর মুরাদ, আবুল হোসেন, ফরিদ মিয়া,আজাদ মিয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তব্য বলা হয় ; ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযোদ্ধে অংশ গ্রহণ না করে কিভাবে একজন ভূয়ামুক্তিযোদ্ধাকে গত ৭ অক্টোবর ২০১৭ইং যাচাই বাছাই কমিটি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দিয়েছেন।

তাই ভূয়ামুক্তিযোদ্ধা হাবিবুর রহমান চিশতীর নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন রাখার দাবী জানান।

Exit mobile version