
জেলার কসবা উপজেলার ডিসি রোডের কায়েমপুর নামক স্থান দিয়ে মাদক পাচারকালে গোপন সংবাদের ভিওিতে তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ।
শনিবার মধ্য রাতে কায়েমপুর নামক স্থানে পাচারকালে ২০বোতল হুইসকি,৮৮বোতল বিয়ারক্যান ও ২০ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন,কুমিল্লা বুড়িচং গ্রামের রহিমের পুত্র শাহিন(২৯),কসবা উপজেলার গিরিশনগর গ্রামের পিতা মৃত ছিদ্দিক মিয়ার পুত্র আবু তাহের(২০) ও কসবা রাজবল্লভপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র মামুন মিয়া(২০)।
রোববার দুপুরে কসবা থানা অফিসার ইনচার্জ মো:আবদুল মালেক সাংবাদিকদেরকে জানান, আটককৃতরা একটি মাদক পাচারকারী সংবদ্ধ সিন্ডিকেটের সদস্য। তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। আটককৃত মালামালের মূল্য ২লাখ ১৬হাজার টাকা বলে তিনি জানান।