The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বিএনপির নাশকতা প্রতিরোধে আওয়ামী লীগের র‌্যালী ও মিছিল অনুষ্ঠিত

খ.ম.হারুনুর রশীদ ঢালী : ৮ ফেব্রুয়ারি বিএনপির নেতাকর্মীদের নাশকতা সৃষ্টি করতে না পারে এর প্রতিবাদে (৭ ফেব্রুয়ারি) বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এক মিছিল সহ র‌্যালী বের করে।

র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা সুপার মাকের্ট চত্বরে এক সভায় মিলিত হন।

কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম,রুহুল আমিন ভুইয়া বকুল,উপজেলা যুবলীগৈর সভাপতি এম এ আজিজ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেন ও সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম,কসবা পৌর ছাত্রলীগের সভাপতি সৈকত আলী প্রমুখ।

Exit mobile version