The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বাথরুমের ট্যাংকিতে নেমে দুইজনের মৃত্যু, আহত ১

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নতুন বাথরুমের ট্যাংকিতে কাজ করতে নেমে দু’জনের মৃত্যু ও একজন গুরুতর আহত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলো কায়েমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জহির মিয়া (২০) ও বুগীর গ্রামের মনির হোসেনের ছেলে অনিক (২৭) এবং আহত হয়েছেন জাকির হোসেন নামে একজন। তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বায়েক গ্রামে কামাল মিয়ার বাড়িতে নতুন বাথরুমে সেন্টারিংয়ের বাঁশ খুলতে নামে জহির। সে অনেকক্ষণ যাবত না আসায় অনিক ও জাকির হোসেনও ট্যাংকে নামে। তিনজনই ফিরে না আসায় বাড়ির লোকজন দেখতে পায় তিনজনই বেঁহুশ হয়ে পড়ে আছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে দুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। অপরজন গুরুতর আহত জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূইয়া ঘটনার সত্যতার স্বীকার করেন।

Exit mobile version