The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপের প্রস্তুতি সভা

কসবা প্রতিনিধি   :  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৮ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

২৮ আগস্ট মঙ্গলবার দুপুরে কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে খেলার মাঠ প্রস্তুতি করার বিষয়ে বক্তব্য রাখেন সকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, পৌর কাউন্সিলার আবু জাহের,কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভূইয়া,গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর প্রমুখ।
এই সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ উপজেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version