
১৭ মার্চ শনিবার সকালে কসবা মহিলা দাখিল মাদরাসা চত্বরে এই আয়োজন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন। এই সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল,কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভুইয়া,পৌর কাউন্সিলার আবু জাহের,সাবেক ছাত্র নেতা নুরুনবী আজমল,কসবা পৌর ছাত্রলীগের সভাপতি সৈকত আলী,পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক আল আমিন সরকার,সাবেক পৌর কাউন্সিলার আবু তাহের,কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন। কেক কেটে আর এতিমদের মাঝে তোবারোক বিতরণ করে দিবসটি পালন করা হয়। পরিশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহহমানের আতœার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে। এছাড়া কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে নানাহ কমসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।