
আজ বুধবার দুপুরে কসবা টি আলী ডিগ্রী কলেজ মাঠে নানান শ্রেণীপেশার ১হাজার মানুষ এই সহায়তা পেতে উপস্থিত হলে সকলের হাতে হাতে এ সহায়তা পৌঁছে দেয়া হয়। এসময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান এর সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী,ধান কাটার ৬টি কম্বাইন হারভেস্টার,নিবন্ধিত জেলেদের ৫৪০টি সিঙ্গার সেলাই মেশিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভূইয়াসহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ,কসবা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সাংবাদিক জনপ্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। পবিত্র রমজানে খাদ্য সামগ্রী পেয়ে খুশী।