The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান: নারীসহ ২৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রফেতার

কসবায়  পুলিশের বিশেষ সাড়াঁঁশি অভিযানে  নারীসহ ২৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত চলা এই  অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম, হারুনুর রশিদ (৫৮), আবুল খায়ের (৪০), আলম (৪০), মনির হোসেন (৩৭), মনির (৩৫), তাজুল ইসলাম (৫০), কাউছার মিয়া (৪২), বাছির, ইলিয়াছ, মোসলেম মিয়া, আব্দুল কুদ্দুছ (৩৬), জজ মিয়া (৫৫), খালেক (৩০), রুবেল (৩০), রাসেল মিয়া (২১), সেলিম (৪২), সোহাগ সরকার (৩৯), মো. মিন্টু মিয়া (৫৬), নুরুন্নবী আজমল (৫১), লম্বা জাকির, শাহেদা বেগম (৫৫) ও আবেদা বেগম প্রমুখ।
কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম জানান,  জেলা পুলিশের ২৬১ জন সদস্য নিয়ে ২৬টি দল গঠন করে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২ কেজি গাঁজা ও ২২৪ পিস ইয়াবাসহ ২৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ৭টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা এলাকার তালিকাভুক্ত  চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মাদকের  বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version