The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় পুলিশের উদ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ

কসবা প্রতিনিধি::করোনা মহামারি থেকে মানুষকে সচেতন করতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়।
আজ দুপুরে কসবা পুরাতন বাজার সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশ ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১ হাজার মাস্ক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
কসবা-আখাউড়ার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভ’ইয়া,কসবা থানা পরিদর্শক জাকির হোসাইন ও পুলিশ পরিবারের সদস্য কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন। কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভূইয়া নিজ হাতে মাইক নিয়ে করোনায় সচেতন হতে মাঠে নেমেছেন। মহামারি করোনায় সচেতন হউন,মাস্ক পড়ুন অপরকে মাস্ক পরিধান করে চলাফেরা করতে বলুন। এই শ্লোগানটি পথচারীদের দৃষ্টি কেড়েছে।

Exit mobile version