
ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি চৌমিহনী এলাকা থেকে একটি পিক আপ ভ্যান আটক করে। আটক করা ভ্যান থেকে ভারতীয় ২২০ কেজি গাঁজা উদ্ধার করে কসবা থানা পুলিশ।
পুলিশের উপস্হিতি টের পেয়ে গাড়ি চালক ও লোকজন পালিয়ে যায় বলে পুলিশ জানান।
কসবা আখাউড়া দায়িত্বরত এএসপি সার্কেল আব্দুল করিম জানান, কসবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেকের নেতৃত্বে এস আই রফিকসহ টহল পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান,কসবা উপজেলার কোন স্হান থেকে গাঁজা পাচারকারীরা ভ্যান দিয়ে রাজধানী শহরে পাচার করার চেষ্টা করেন।
এ ব্যাপারে কসবা থানায় নিয়মিত মামলা রুজুসহ তদন্ত কাজ অব্যাহত রয়েছে।