The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় পিকআপ ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত

খ,ম,হারুনুর রশীদ ঢালীঃ  কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকসাইর নামক স্থানে পিকআপ ভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো: সাকির আহাম্মেদ (৪০)নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
১৭মে রোববার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মো: সাকির মৌলভীবাজার জেলার জাফরপুর গ্রামের আব্দুল সালামের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ রোববার দুপুরে ১২ টার দিকে কুমিল্লা গামী আনারস বোঝাই একটি পিকআপ ভ্যানের সাথে বিপরিত দিক থেকে আসা মৌলভীবাজারগামী মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী মো: সাকির আহাম্মেদ মহাসড়কে ছিটকেপরে ঘটনা স্থলেই প্রাণ হারায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও কসবা থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Exit mobile version