
২ জানুয়ারী বৃহম্পতিবার সকালে কাঞ্চনমুড়ি ড্রেজার মাঠের এক পাশে বাথরুমের সেফটি ট্যাংকের ভিতরে একটি লাশ দেখে দিলে মানুষ জমায়েত হয়। কসবা থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে ট্যাংকির ভিতর থেকে গলাকাটা অবস্থা ছাইদুর রহমানের মরা দেহ উদ্ধার করেন। নিহত ছাইদুরের বাবা হুমায়ন কবীর,মা হনুফা বেগমসহ গ্রামবাসীর কান্না রোল পড়ে। কসবা সার্কেল এ এসপি আব্দুল করিম,কসবা থানা তদন্ত অফিসার আসাদুল ইসলাম,উপ পুলিশ পরির্দশক হারুনুর রশীদ সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
কসবা থানা পুলিশ পরিদর্শক তদন্ত আসাদুল ইসলাম সাংবাদিকদেরকে বলেন,ছাইদুর রহমানকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। নিহত ছাইদুর রহমান একজন সিএনজি চালক। তার মৃত্য রহস্য জানা যায়নি।