
পরিবারের লোকজন জানায়, শুক্রবার বিকেলে সহপাঠীদের সাথে খেলা করতে গিয়ে আড়াইবাড়ি নূরানীয়া ইকরা হাফজিয়িা মাদ্রাসার হেফজ্জ বিভাগের ছাত্র মুনিম (১০) নিখোঁজ হয়। সে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ীর নিজাম উদ্দিনের ছেলে। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আবদুল করিম সাংবাদিকদেরকে জানান, মাদ্রাসার পাশের পুকুর থেকে তার মরদহে উদ্ধার করা হয়েছে তবে মরদেহে কোনো আঘাতরে চিহ্ন পাওয়া যায়নি। মরাদেহটি ময়না তদন্তরে জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজের বিষয়ে মুনিমের চাচা জসীম উদ্দিন গত ২৯ জুন শুক্রবার কসবা থানায় একটি সাধারণ ডায়রী করেছিলেন। এই দিকে কসবা থানা চত্বরে ছেলের বাবা-মা সুষ্ঠ তদন্তের দাবী করেছেন। এইটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনাটি কেন্দ্র করে সারা কসবায় শোকের ছায়া নেমেছে।