
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএস সি পরীক্ষায় নকলে সহযোগীতা না করায় সৈয়দাবাদ এ এস মনিরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মনসুরসহ ১০ পরীক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে দুই পরীক্ষার্থীকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ খবর পেয়ে আহতদেরকে উদ্ধার করে কসবা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে সোনিয়া আক্তার ও সাবিকুন্নাহার তন্বী নামের দুই পরীক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে কসবা উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলম জানান,বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। দোষীদেরকে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।