
ঘটনাটি ঘটেছে সোমবার বেলা সাড়ে তিনটায় কসবা সদর নতুন বাজার (মোসলেমগঞ্জ) আলতাফ প্লাজায় সিজান মটর নামে এক মোটর পার্টসের দোকানে।
দোকানের মালিক মো:আজাহার উদ্দিন বাদী হয়ে একই উপজেলার মনির হোসেন (২৩) সাং-রাউৎখলা ও মোহসিন মিয়া(২৫) সাং-শাহপুর সহ অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে কসবা থানায় অভিযোগ দায়ের করেছে।
কসবা থানা ওসি মো:মনিরুজ্জামান বলেন;অভিযোগ দিয়েছে এবং এস আই জাকারিয়া তদন্ত করছেন। কোন মামলা মোকাদ্দোমা করিলে জীবনে মেরে ফেলে হবে বলে সস্ত্রাসীরা হুমকি দিয়েছে বলে দোকানী আজাহার জানান। এদিকে এ হামলার ঘটনা নিয়ে বাজার ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে বলে ব্যবসায়ীরা জানান।