
গত ১০ জুলাই কসবা থানার কর্মরত এস আই মো: বেলাল হোসেন,এস আই কবীর হোসেন সঙ্গীয় অফিসারদের নিয়ে কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের আব্দু রাজ্জাকের পুত্র আরকানকে তরবারিসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কসবা থানায় একটি অস্ত্র মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবারে জেলা কারাগারে প্রেরণ করেন বলে কসবা থানা পুলিশ পরিদর্শক মৃনাল দেবনাথ জানান। এবং কসবা থানায় বিশেষ ক্ষমতা আইনের টিকেট কালোবাজারী পুলিশী দায়ের করা মামলার প্রধান আসামী মো:খলিল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালত থেকে বুধবার বিকালে ২দিনের রিমান্ডে এনেছেন বলে তিনি জানান।