
আজ শনিবার সকালে কসবা উপজেলার খাড়েরা ইউপির দেলীতে ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক মো: মাজু মিয়া সর্দারের সভাপতিত্বে ডেঙ্গু সম্পর্কে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করতে,ডাক্তার, ইমাম,শিক্ষক,ব্যবসায়ীকসহ সামাজিক সংগঠনের প্রতি আহবান জানান; অনুষ্ঠানের প্রধান অতিথি জনস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক প্রফেসার ডাক্তার আব্দুল হান্নান । তিনি আরও বলেন,ডেঙ্গুতে আতস্ক হওয়ার কিছুই নেই তবে সকলকে সচেতন থাকার আহবান জানান।
সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে এবং টেলিভিশন ও মিডিয়াকর্মীরা ডেঙ্গু ও গুজব সম্পর্কে দেশবাসীকে সচেতন করতে বলিষ্ঠ ভ’মিকা রাখতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,ডাক্তার বদিউল আলম মিলন,মফিজুল ইসলাম,মহসিন মাস্টার,জহিরুল ইসলাম প্রমুখ।