
স্থানীয়রা রেলে গলা কাটা পড়া এই তরুণের পরিচয় দিতে পারেনি। কসবা রেলস্টেশন মাস্টার জসীম উদ্দিন ঘটনার সততা স্বীকার করেছেন। অপর দিকে সাড়ে তিনটায় আখাউড়া থেকে জিআরপি পুলিশ সংবাদ পেয়ে দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে। সংবাদ পেয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ ঘটনাস্থল পরিদর্শন করেন।