
আজ বুধবার সকালে মো: লিমন খানের থানার অভিযোগ সূত্রে প্রকাশ,জায়গা জমির জের ধরে একই গ্রামের মো: সোহাগ খান(২১) পিতা মৃত-আবুল হোসেন খান প্রতিবেশী বটে। বাদীর পিতা আরমান খান গংরা গত ১৯১৮ সালের দলিল নং ১২৫৮ মূলে মালিক যতœবান হয়ে ভোগ দখল করিয়া আসিতেছে।
গত ১১ মার্চ দিবাগত রাতে সোহাগ খান তার দলবল নিয়ে আরমান খানের জায়গায় ঘর নির্র্মাণ করার পায়তারা করার বিষয়টি গ্রামবাসীর মাঝে প্রশ্নবিদ্ধ করেছে। গ্রামবাসী জানান সোহাগ খান পরিকল্পিত ভাবে আরমান খানের জায়গা দখলসহ দোকা পাট ভাংচুর করার অভিযোগ তুলেছেন।
সোহাগ খানের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ করিলে লিমন খানসহ তার পরিবারকে হুমকি প্রদান করেন।
সরেজমিনে সাংবাদিকদের কাছে পাড়া প্রতিবেশীরা জানান; মো:সোহাগ খান একজন দখলবাজ ও মামলাবাজ। নিরহ আরমান খান যেন ন্যায় বিচার পান গ্রামবাসী দাবী করেন।