
মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা চত্বরে ভেড়া ও ভেড়ী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন। কসবা উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব রওনক জাহানের পরিচালনায় ও কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,সাংবাদিক আব্দুল হান্নান, কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী মানিক, মো:শিহাবুর রহমান ক্ষেত্র সহকারী রাজস্ব প্রমুখ।