
কসবা উজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সাথে এই বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতেই রাজি হননি । অপর দিকে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. আনিসুল হক ভুইয়া বলেন; কসবা উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হয় তবে কাজ শুরু যেহেতু হয়েছে শেষও হবে বলে সাংবাদিকদেরকে জানান।
এই এলাকার দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের সদস্য মোশারফ হোসেন ইকবালের মোবাইল অসুস্থ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।এই দিকে পাবলিক লাইব্রেরীর ভবন নির্মাণ কাজ মাঝ পথে থেমে যাওয়ায় অনেক পাঠকসহ সচেতনমহল হতাশ হয়ে পড়েছেন । আইনমন্ত্রী আনিসুল হক এমপির মাতা মুক্তিযোদ্ধের উন্নতম সংগঠক ও বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশলী সাবেক এমপি মরহুম এড. সিরাজুল হকের স্ত্রী জাহানারা হক এর নামে “কসবা জাহানারা হক পাবলিক লাইব্রেরী প্রস্তাব করে ভবন নির্মাণ কাজ শুরু করেন। কিন্ত দীর্ঘদিন ধরে ভবনের কাজ বন্ধ থাকায় জনমনে নানাহ প্রশ্ন জন্ম দিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক এমপির কাছে কসবার সচেতনমহল ও বই পাঠকদের দাবী উক্ত লাইব্রেরীটি যেন দ্রুতগতিতে নির্মাণ কাজ সমাপ্ত করে লাইব্রেরী টি চালুর ব্যবস্থা করে দেন।