The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় জামায়াত উপজেলা সেক্রেটারী আল-আমিন গ্রেফতার

জামায়াতে ইসলাম বাংলাদেশ কসবা উপজেলা শাখার সেক্রেটারী আল-আমিন (৪৫) কে কসবা থানা পুলিশ গতকাল শুক্রবার (২৩ জুন) সন্ধায় সৈয়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ৪টি নাশকতা মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান সৈয়দাবাদ এলাকায় ইফতারের পূর্বে সন্দেহ জনকভাবে ঘুরাফেরা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

Exit mobile version