The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় গৃহবধূকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রিজিয়া আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত রিজিয়া আক্তার জগন্নাথপুর গ্রামের শাহ আলমের স্ত্রী।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত মধ্য রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা রিজিয়ার ঘরে প্রবেশ করে তাকে গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায়। শনিবার সকালে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহত রিজিয়ার ভাই আবুল খায়ের বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করছেন।

Exit mobile version