The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় গৃহবধুর গলা কাটা লাশ:: দুই যুবক গ্রেপ্তার ॥ রিমান্ড আবেদন

kfollowupকসবা সংবাদদাতা :: কসবা পৌর শহরের বগাবাড়ি গ্রামের সেনাবাহীনিতে কর্মরত মো. তৌহিদ মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী পারভিন আক্তার (৫০)কে গত ১৪ জুলাই দিন দুপুরে নিজ ঘরে চাপাতি দিয়ে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। ওই দিন  রাতে নিহতের ছেলে মো. ওমর ফারুক বাদী হয়ে অজ্ঞাত আসামী করে কসবা থানায় মামলা দায়ের করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মজিবুর রহমান (১) অভিযান চালিয়ে গত শনিবার রাতে ঘটনায় জড়িত সন্দেহে বগাবাড়ি এলাকা থেকে দুই যুবককে গ্রেপ্তার  করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, পৌর এলাকার দক্ষিণ কসবা গ্রামের মৃত হিরন মিয়ার পুত্র জসিম উদ্দিন (৩৩) ও কালিকাপুর গ্রামের মো: রহিজ উদ্দিনের পুত্র সোহাগ মিয়া (২৩)।

গতকাল রবিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, খুনিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শীঘ্রই হত্যার প্রকৃত রহস্য উৎঘাটন হবে।

পূর্বের খবর

Exit mobile version