
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টায় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চৌকিঘাটা বটগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপিনাথপুর চৌকিঘাটা বটগাছের নিচ দিয়ে চলাচলকারী কয়েকজনকে ডাকাতি করার চেষ্টা করে ডাকাতদল। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ডাকাতদলের উপর হামলা করে। এসময় অন্যান্য ডাকাতরা পালিয়ে গেলেও ২ জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।