The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় কমিউনিটি পুলিশিং-ডে উপলক্ষে আলোচনা সভা, র‌্যালী ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার উদ্যোগে শনিবার সকালে পুলিশিং ডে ২০১৭ ইং উপলক্ষে আলোচনা সভা,র‌্যালী ও ফ্রি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। থানা হল রুমে কসবা থানার অফিসার ইনচার্জ মো‏হাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম,উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া রগু,জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখ।
র‌্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তায় প্রদক্ষিণ করেন। এতে জনপ্রতিনিধি,শিক্ষক,মুক্তিযোদ্ধাসহ স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানের পূর্বে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশ ব্রা‏‏হ্মণবাড়িয়ার আয়োজনে ব্লাড ফর সহযোগিতায় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পইন উক্ত থানা চত্বরে অনুষ্ঠিত হয়।

Exit mobile version