
পুলিশে একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিক কারনে তাদেরকেকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। এরা হলো কসবা থানার সাব ইন্সপেক্টর শ্যামল মজুমদার ও মনির হোসেন, এ,এস,আই ফারুক ও সালাউদ্দিন, কনষ্টেবল শাহজাহান ও কাসেম।
পুলিশের সূত্র জানায় মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে ২ টি প্রাইভেটকার মাদকসহ উদ্ধার করে তারা। এতে গাঁজাসহ বিভিন্ন মাদক ছিল। মাদক চালান উদ্ধার পরবর্তীতে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে।পরে সরকারি দায়িত্ব অবহেলাসহ প্রশাসনিক কারণে এ ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
সূত্র জানিয়েছে ঘটনাটি ব্রাহ্মনবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন তদন্ত করছেন। সরকারী দায়িত্ব অবহেলা সহ প্রশাসনিক কারনে সাসপেন্ডের কথা জানিয়েছেন ঐ কর্মকর্তা।