The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ইফতারিকে কেন্দ্র করে একজন নিহত গ্রেফতার ২জন

kasba_murderকসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িযার কসবা উপজেলা বিনাউটি ইউপি মজশিলপুর গ্রামের উওর পাড়ায় ইফতারীকে কেন্দ্র করে কথা-কাটাকাটি এবং এক সময় তা মারাত্মক আকার ধারন করে। এ সময় একই মহল্লার প্রতিপক্ষের রড়ের আঘাতে একজন মাথা ফেটে যায় এবং বাকি দুইজন গুরুতর আহত হয়। মাথায় রডের আঘাতের ফলে প্রচন্ড রক্ত ক্ষণে আহত অবসরপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল মোর্শেদ মিয়া (৫০) কে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। ঐখানে ওনার মৃত্যু ঘটে। ঘটানাটি ঘটেছে গত ৩০ জুন ইফতারের সময়।

ইতি পূর্বেও প্রতিপক্ষ সুবর গংদের সাথে মারামারির ফলে কসবা থানায় নিহতর ভাই হারুন মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। বর্তমানে আসামী বিল্লাল হোসেন ও পেয়ারা বেগম নামে দুইজন কে কসবা থানা পুলিশ গ্রেফতার করেছে।

রাজধানী শাহবাগ থানার পুলিশ ময়না তদন্ত শেষে ঢাকা থেকে লাশ নিয়ে আসে। আজ ১লা জুলাই শুক্রবার জানাযা শেষে  নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে মোর্শেদের লাশ দাফন করা হয়।

শুক্রবার বিকালে মোর্শেদ হত্যাকারী সুবরসহ সকল আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেন নিহতর পরিবার ও গ্রামবাসী।

Exit mobile version