The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ইউপি চেয়ারম্যান ও সচিবদের প্রশিক্ষণ

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে তৃতীয় লোকাল গভর্ণ্যান্স সাপোর্ট প্রজেক্ট এর ইউপি অপারেশনাল ম্যানুয়াল বিষয়ে এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বুধবার কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন। প্রশিক্ষণে কোর্স পরিচালক ছিলেনব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় সরকার উপ পরিচালক দুর-রে-শাহওয়াজ।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন,এই সময় কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী প্রমুখ ।
কসবা উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ১০ইউপি সচিব গণ উপস্থিত ছিলেন।

Exit mobile version