The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

কসবা প্রতিনিধি::  “সাক্ষরতা অর্জন করি,দক্ষ হয়ে জীবন গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গিয়ে মিলিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলীম প্রমুখ। এছাড়া শিক্ষক,মুক্তিযোদ্ধা,সাংবাদিক,জনপ্রতিনিধিরা র‌্যালীসহ আলোচনা সভায় অংশ নেন।

Exit mobile version