
মারা যাওয়া গরু ও ক্ষতিগ্রস্থ ঘরের মূল্যসহ আনুমানিক প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানান খামারী স্বপন মিয়ার স্ত্রী। ৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম.এ মান্নান জাহাঙ্গীর সাংবাদিকদের জানান, ক্ষতিগ্রস্থ স্বপন মিয়া একজন ক্ষুদ্র খামারী, সে গরুগুলো লালন পালন করে দুধ বিক্রি করে কোনরকম ভাবে দিনাতিপাত করত, বেচে থাকার একমাত্র অবলম্ভন গরুগুলো হারিয়ে সে এখন কঠিন বিপদে পড়ে গেছে। তাকে সহযোগীতার জন্য এলাকার বিত্তবান ব্যাক্তিবর্গ ও স্থানীয় জন্য সংসদ সদস্য আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হকের নিকট আহবান জানিয়েছেন তার পরিবার ও এলাকাবাসী।
ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ খামারীকে ত্রান ও নগদ আর্থিক সহযোগীতা প্রদান করেছেন কসবা উপজেলার নির্বার্হী কর্মকর্তা মোঃ মাসদুল আলম।
তিনি বলেন ত্রান ও দূর্যোগ বিভাগের পক্ষথেকে তাকে প্রাথমিক ভাবে তিন বান্ডেল ঢেউটিন ও নগদ নয় হাজার টাকাসহ যতটুকু সম্ভব তাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে। পরে আগুনে পুড়ে মারা যাওয়া গরুগুলোকে পরিত্যক্ত জায়গায় গর্ত করে পুতে ফেলা হয়।