
আজ রোবার দুপুরে সৈয়দাবাদ সরকারী আর্দশ মহাবিদ্যালয় হল রুমে মরহুম এ.বি. সিদ্দিকের ৭তম মৃত্যবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো: ইছাক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,রাশেদুল কাউছার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,বিনাউটি ইউপি চেয়ারম্যান এড,ইকবাল হোসেন ভূইয়া, মরহুম পুত্র আরিফ সিদ্দিকী প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সৈয়দাবাদ সরকারী আর্দশ মহাবিদ্যালয়ের প্রভাষক তাজুল ইসলাম,প্রভাষক শফিকুল ইসলাম শিক্ষার্থীসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং কসবা উপজেলা ছাত্রলীগের নেতা ও স্থানীয় নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে মরহুম ছিদ্দিকের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিদ্যালয় শিক্ষক,ছাত্র ছাত্রীরা। আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সৈয়দাবাদ সরকারী আর্দশ মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এ.বি. সিদ্দিক ২০১৪ সালে ৩১ জানুয়ারির এই দিনে দিবাগত রাতে চির বিদায় নিয়েছিলেন।