
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২৩ কেজি গাঁজা ও সিএনজি চালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার বিকেলে উপজেলার সৈয়দাবাদ-কসবা সড়কের হাজীপুর শহীদ স্মরণিকা বিদ্যাপীঠ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়কান্দি এলাকার লিটন মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫), একই এলাকার জাকির হোসেনের স্ত্রী পারুল বেগম (২৫) ও কসবা উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে সিএনজি চালক মো. পেরা মিয়া (৫০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।