
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক-সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের ত্রিমুখি সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ৫ জন।
মর্মান্তিক এ দূর্ঘটনার খবর পেয়ে হতাহতদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেলের নির্দেশে কলেজ শাখার সাধারন সম্পাদক জুবায়ের মাহমুদ শ্রাবণের নেতৃত্বে ছাত্রলীগ নেতা কর্মীরা জেলা সদর হাসপাতালে ছুটে যান।
তারা হতাহতদের জরুরী ঔষধ সরবরাহ করাসহ সার্বিক তত্বাবধান করেন এবং হতাহতদের স্বজনের খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্যাক্তি পর্যায়ে যোগাযোগ করেন।