
সোমববার বিকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তেন উপজেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কসবা উপজেলা নির্বাচন অফিসার মো:হামিদ ইকবাল,সহকারী কমিশনার ভূমি মো: জাহাঙ্গীর হোসেন,কসবা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম প্রমুখ। মতবিনিময় কুটি ইউপি সাধারণ নির্বাচনে চেয়ারম্যান,মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার,সাংবাদিক,ফায়ার সার্ভিস প্রমুখ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
২৫ জুলাই ভোট গ্রহণ। কুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন,মহিলা মেম্বার পদে ১১জন, ৫০জন পুরুষ মেম্বার পদে প্রার্থী।মোট ভোটার সংখ্যা ২৭ হাজার। ভোট কেন্দ্র ১১টি।