The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ১৭ কেজি গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ১৭ কেজি গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ৩টা ৩০ মিনিটে কসবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বায়েক ইউনিয়নের কৈখলা এলাকা থেকে দুই মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  অপরদিকে একই দিন বিকাল ৫টা ১৫ মিনিটে কসবা পৌরসভার আড়াইবাড়ী এলাকা থেকে আরও এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কেউন্দা গ্রামের জয়নাল আবেদীন ওরফে সবুজ (৩৯), মাদারীপুর সদর উপজেলার ছিলরচর খন্দকার বাড়ির বাবুল খা ওরফে বাবুল (২৫) এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার দীগলদি পশ্চিমপাড়া এলাকার আঃ আলীম (৬০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জয়নাল আবেদীন ওরফে সবুজের বিরুদ্ধে পূর্বে ৪টি মাদক মামলা রয়েছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Exit mobile version