The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় ১৫ দিন আগে জামিনে এসে হাজার পিস ইয়াবা নিয়ে ফের আটক সেলিনা

কসবা প্রতিনিধি : কসবায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিনা আক্তার (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

গত রোববার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চাঁন্দেরবাজার এলাকা থেকে আটক করা হয়। সেলিনা আক্তার ওই এলাকার মৃত আরু মিয়ার মেয়ে। এঘটনায় আটককৃত সেলিনা আক্তারের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। সোমবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের লতুয়ামুড়া গ্রামের চাঁন্দের বাজার এলাকায় গোপন সংবাদে মৃত আরু মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার মেয়ে সেলিনা আক্তারের নিকট হইতে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং মাদক রাখার অভিযোগে সেলিনা আক্তারকে আটক করে পুলিশ।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় প্রতিদিনই চলছে মাদক উদ্ধার অভিযান। গত রোববার রাতে ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। সে ১৫ দিন আগে অন্য একটি মাদক মামলায় জামিনে এসেছিল।

 

Exit mobile version