The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় সড়ক দুর্ঘটনায় আহত ৪, দুজনের অবস্থা আশঙ্কাজনক

কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার তিনলাখপীর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন কসবা উপজেলার কাঞ্চনমুড়ি গ্রামের জজু মিয়ার ছেলে জলিল (৪০), একই গ্রামের সুলতানের ছেলে সোলমান, দুরুইল গ্রামের রাজা মিয়ার ছেলে রাকিব (২২) এবং শাহপুর গ্রামের কবিরের ছেলে সামির।

কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিনা জানান, আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে সোলমান ও রাকিবের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অপর দুজন আহত জলিল ও সামির কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

কসবা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) রাসেল জানান, এ দুর্ঘটনার বিষয়ে পুলিশকে কেউ অবহিত করেননি। দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Exit mobile version