
কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খানের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভ’ইয়া বকুল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ। এসময় উপজেলার সকল ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৬০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ১৯০ জন যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাকে উপহার সামগ্রী তুলে দেয়া হয়।