
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেনের সভাপতিত্বে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহাম্মদ, সিডিসি স্কুল অধ্যক্ষ ও বিশিষ্ট সাংবাদিক মো.সোলেমান খান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবেদার (অবঃ) সামছুল হক, ৮নং ওয়ার্ড পৌর কমিশনার আলাল হোসেন, সদ্য বিদায়ী সুপার গোলাম সাদেক চৌধুরী, বর্তমান সুপার আবদুল করিম, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের মধ্যে আবেগঘন বিদায়ী বক্তব্য রাখেন সামিরা সুলতানা । এসময় অনুষ্ঠানে গন্যমান্য লোকজন ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। পরে অতিথিগন ক্রীড়া ও সাংস্কৃতিক পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।