The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বিজিবির অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী রাউৎখলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা।
রোববার (২৬ জানুয়ারি) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সর্বদা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ রাখতে এবং মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক পাচারসহ সকল ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির এ ধরনের অভিযানে সীমান্ত এলাকায় মাদক চোরাচালান দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা।
Exit mobile version